,

রংপুরে পরকীয়ার জেরেই ব্যবসায়ী দোলোয়ার হত্যাকান্ড, প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামী ফারুক মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ফারুক স্বীকার করেছে তার স্ত্রীর সাথে দেলোয়ারের পরোকীয়া সর্ম্পক ছিল। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে। মঙ্গলবার রাতে রংপুর জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আবু হেনা সিদ্দিকীর নিকট ফারুক মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ। তিনি বলেন, আদালত সূত্রে জানতে পেরেছি ফারুকের স্ত্রীর সাথে দেলোয়ারের পরোকীয়ার কারণে এই হত্যা কান্ড ঘটেছে।গত রমজান মাসে পরোকীয়ার কারণে ফারুক মিয়ার সাথে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটে। এতে ৩ সন্তান নিয়ে ফারুক মিয়ার বিপাকে পড়ে। এতে তার মাঝে ক্ষোভ দেখা দেয়। ক্ষোভের কারণে এই হত্যা কান্ড ঘটেছে।

এর আগে পুলিশ মঙ্গলবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যা কান্ডের ঘটনায় ফারুকের ছোট ভাই সবুজ মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও রনজু মিয়া (৩০) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না