,

১৬০ কিলোওয়াটে আলোকিত হবে পদ্মা সেতু

news-image

অনলাইন ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। নিজেদের আওতাধীন দুটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৮০ কিলোওয়াট করে মোট ১৬০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যান চলাচলের জন্য আগামী ২৫ জুন সেতুটি খুলে দেওয়া হচ্ছে।

জুলফিকার রহমান আমাদের সময়কে বলেন, ‘পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ পুরোপুরি শেষ করে ২৪ মে সেতু কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন প্রয়োজন অনুযায়ী তারা আনুষ্ঠানিক সংযোগ দেবে।’ তিনি বলেন, ‘গর্বের পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের সার্বিক কাজ করতে পেরে আমরা আনন্দিত। তবে শুধু লাইট জ্বালানোর জন্যই নয়, সেতুর কাজ যখন শুরু হয় সেই প্রথম থেকেই আমরা পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। ৬-৭টি সংযোগ দেওয়ার মাধ্যমে শুরু থেকেই সেতুর নির্মাণকাজে পল্লী বিদ্যুৎ সহযোগিতা করেছে।’ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আরও বলেন, ‘ভবিষ্যতে সেতুতে আরও বিদ্যুতের প্রয়োজন

হলে সার্বিক সহায়তায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

সেতুতে বিদ্যুৎ সংযোগ নিয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ আমাদের সময়কে বলেন, ‘মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৮০ কিলোয়াটের বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ একটি স্থায়ী বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করছে। সেটার কাজ এখনো চলমান। সাবস্টেশনটি নির্মাণ শেষ হলে সেটা শুধু সেতুর বৈদ্যুতিক কাজে ব্যবহার হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য