সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) ভোর ছয়টা থেকে বুধবার (১ জুন) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৮ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬২৭ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।