,

নাসিরনগরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ও ধরমন্ডল জাগ্রত যুব উন্নয়ন পরিষদ,ছগির মুন্সী এন্ড জয়গুন্নেছা কল্যান ট্রাষ্টের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শাহেনা রহমান।

লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে তোফায়েল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শরীফ আলী খান,কেবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল আলম কনক,জেলা জিএমটি কো-অডির্নেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন,যুগ্ম কেবিনেট সেক্রেটারী লায়ন ফিরোজ আহমেদ,লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ ও ডেন্টাল সার্জন ডা: মেসবাহ উদ্দিন চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ৫ জন দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় তিনশতাধিক নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।

এরমধ্যে ৯৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ধরমন্ডলে দুইশত শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ ও চক্ষু চিকিৎসা নিতে আসা নারী-পুরুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর