,

ইউক্রেনে রাশিয়ার হামলায় ফরাসি সাংবাদিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার সময় বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা আঘাত হানলে ফ্রেডেরিক নিহত হন।

বিএফএম টেলিভিশন জানিয়েছে, ফ্রেডেরিকের বয়স ৩২ বছর। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

এদিকে, এ ঘটনা নিয়ে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।’

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, পেশাগত দায়িত্বপালনের জন্য ফ্রেডেরিক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন।

সোমবার কিয়েভ সফর করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা টুইটারে জানিয়েছেন, ফ্রেডেরিক তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য