,

প্রয়োজনে কর কমিয়ে চাল আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চালের দর স্থিতিশীল রাখতে প্রয়োজনে কর কমিয়ে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।আজ সোমবার সচিবালয়ে বসে ভার্চুয়াল মাধ্যমে খুলনা ও বরিশাল বিভাগে অভ্যন্তরীণ চাল সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন খাদ্যমন্ত্রী।তখন তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হলে প্রয়োজনে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে।অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয়, সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স (কর) কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিভিন্ন কর্পোরেট হাউস বাজার থেকে ধান-চাল কেনায় লিপ্ত হয়েছে। তারা কৃত্রিম কোনো সঙ্কট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘বোরো সংগ্রহ সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জুনের মধ্যে ৭০ শতাংশ সংগ্রহ সম্পন্ন করতে হবে। যেসব মিল মালিক চুক্তিবদ্ধ চাল আগে পরিশোধ করবে, প্রয়োজনে তাদের আরও বরাদ্দ দেওয়া হবে।’

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালক, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা সভায় যুক্ত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য