,

যে ভাবেই হোক শ্রাবন্তীকে চান শান্ত খান!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা শান্ত খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘বিক্ষোভ’। পরিচালনায় শামীম আহমেদ রনি। প্রযোজনায় শান্ত খানের বাবা সেলিম খান। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সেখানে ফুটে উঠেছে শান্ত খান ও শ্রাবন্তীর অনস্ক্রিন রসায়নের ঝলক। যে ভাবেই হোক শ্রাবন্তীকে নিজের করে পেতে চান শান্ত খান!

নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবিটি। শান্ত খানকে দেখা যাবে এক শিক্ষার্থীর ভূমিকায়। যে নিরাপদ সড়কের জন্য লড়াই করছেন। শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমার শ্যুটিং। করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। ২০২১ সালে এসে প্রকাশ পায় সিনেমার টিজার ও গান।

সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেবসহ দুই বাংলার একাধিক জনপ্রিয় শিল্পী। আগামী ১০ জুন বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে তাকে ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছিলেন টলি সুন্দরী। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। তিন বছর পর আবারও বাংলাদেশের সিনেমায় কাজ করতে দেখা যাবে শ্রাবন্তীকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না