,

ইসরায়েলকে ‘স্বীকৃতি’ দিতে যাচ্ছে শাহবাজ: ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ সরকার, এমন অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। রোববার (২৯ মে) খাইবার পাখতুনখোওয়ার চরসাদ্দায় দলীয় কর্মীদের সম্মেলনে সরকারের সমালোচনা করে তিনি এ অভিযোগ করেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের এক বিবৃতি প্রকাশের পরই ইমরান খানের এই অভিযোগ সামনে এলো। ওই বিবৃতিতে তিনি স্বীকার করেন যে, পাকিস্তান-আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছিল তার। তাদের এ বৈঠকের বিষয়টি ‘আশ্চর্যজনক’ বলেও উল্লেখ করেন ইমরান খান।

এদিকে ইমরান খানের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে, দেশটির কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিনিধি দল ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেনি।

ইমরান খান আরও অভিযোগ করে বলেন, এই সরকার কাশ্মীরের জনগণকে বিক্রি করার জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করবে এবং এটিকে শীর্ষে রাখতে, তারা ইসরায়েলকেও স্বীকৃতি দেবে।

ইমরান খান বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে বর্তমান জোট সরকারের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত হন। পাকিস্তানের জনগণ এই আমদানি করা সরকার মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ‘আমরা চোরদের মেনে নেবো না’ বলেও উল্লেখ করেন ইমরান খান।

‘আজাদি মার্চে’ পিটিআইয়ের কর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, তার দলের দুই কর্মী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তিনি পাঞ্জাবের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদের গাড়িতে পুলিশের হামলার অভিযোগ তুলে বিষয়টির তীব্র নিন্দা জানান।

পেট্রলের দাম বাড়ানো ইস্যুতেও সরকারের কঠোর সমালোচনা করেছেন ইমরান খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিয়ন্ত্রণ করে। আইএমএফের চাপে পাকিস্তান সরকার পেট্রলের দাম বাড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না