,

বিমানের ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির ঘটনায় সাত যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটের কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করেন। পরে হাতাহাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাত যাত্রীকে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটক করে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিমানের এমডি। তবে ওই সাত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এর আগে গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যাত্রী গালিগালাজ করছেন এবং দুই নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করছেন।

এ প্রসঙ্গে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘আমরা যতদূর জেনেছি, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর ঘটনার সূত্রপাত। এরপর ওই হাতাহাতির ঘটনা ঘটে। ’ বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন এটা খুবই দুঃখজনক বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য