,

ঘুম না এলে গাঁজা খেতেন, স্বীকার করলেন আরিয়ান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ঘুম না এলে গাঁজা খেতেন। ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কাছে তিনি নিজেই সে কথা স্বীকার করেছিলেন। তবে সরবরাহকারীকে নাকি তিনি কোনোদিন চোখেই দেখেননি-এমনটিই বলা হয়েছে এনবিসির চার্জশিটে।

জিনিউজ, আনন্দবাজারসহ ভারতের একাধিক গণমাধ্যমমের খবরে বলা হয়েছে, ২০১৮ সালে আমেরিকায় পড়তে গিয়েছিলেন আরিয়ান খান। নতুন পরিবেশে পরিবার-বন্ধুবান্ধব ছেড়ে রাতে ঘুম আসতো না তার। তাই আরিয়ানকে স্থানীয় এক সরবরাহকারীর কাছ থেকে গাঁজা আনিয়ে দিতেন আরিয়ানের এক বন্ধু।

আরিয়ানের দাবি, ইন্টারনেট ঘেঁটে জেনেছিলেন ঘুম না এলে এই পন্থা নেওয়া যেতে পারে। সে নিয়ে অভিনেত্রী অনন্য পাণ্ডের সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনও প্রকাশ্যে এসেছিল।

‘বাদশা’-পুত্র নিজেও জেরার মুখে স্বীকার করেন, ঘুম আনার জন্য যে গাঁজা খাচ্ছেন, সে কথা অনন্যাকে বলেছেন তিনি।

এদিকে, এনসিবি-তদন্তের সময়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্টই এড়িয়ে যান। বলেন, ‘ওটা তো মজা করছিলাম আমরা। আরিয়ান যদি বলে থাকে, মিথ্যে বলেছে। এ রকম কিছু ও আমায় বলেনি।’

এনসিবি জানায়, নাম জড়ালেও মাদক পাচারকাণ্ডে হাত ছিল না আরিয়ানের। শুক্রবার এনসিবির দাখিল করা চার্জশিটে তাকে বেকসুর খালাস ঘোষণা করার পরেই নতুন করে শোরগোল শুরু হয়। আর তাতেই বেরিয়ে আসে আরিয়ানের এই অতীত অভ্যাসের কথা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য