,

হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

news-image

উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর) : টানা নয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্রিক টন গমবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। পরে আরও একটি ট্রাকে ৪০ মেট্রিক টন গম আসে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। তবে আগের করা এলসির (আমদানির জন্য অনুমতি) গম বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। তবে অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে গম রপ্তানি বন্ধ রাখে ভারত। সেই জটিলতা কাটিয়ে ৯ দিন পর রোববার বিকেলে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য