,

মরিপোল থেকে জাহাজ ভর্তি করে ধাতব পদার্থ আনছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মরিপোল থেকে মূল্যবান ধাতব পদার্থ লুটপাটের অভিযোগ তুলেছে ইউক্রেন। কিয়েভ বলছে, দীর্ঘ লড়াইয়ে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার পর জাহাজ পাঠিয়ে ধাতব পদার্থ লোড করছে মস্কো। খবর সিএনএনের।

শনিবার এক বিবৃতিতে ইউক্রেন পার্লামেন্টের মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা বলেন, বন্দরে একটি জাহাজ পাঠিয়েছে রাশিয়া। মরিপোল থেকে প্রথম জাহাজে ৩ হাজার টন ধাতব পণ্য নেওয়া হচ্ছে। লুটপাটের সুবিধার্থে দখলকারীরা মরিপোল ও ভলনোভাখাতে রেল সংযোগ পুরনায় চালু করতে যাচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, একটি রুশ জাহাজ মরিপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের প্রশাসনের বরাতে জানিয়েছে, ওই কার্গোতে করে দুই হাজার ৭০০ টন ধাতু লোড করবে এবং সোমবার রোস্তভ-অন-ডনের উদ্দেশে ছেড়ে যাবে।

মানবাধিকার কমিশনার ডেনিসোভা দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণের আগে মরিপোল বন্দরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের প্রায় ২ লাখ টন মূল্যের ধাতু ও ঢালাই লোহা ছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না