,

স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : দীপু মনি

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। বাংলার মানুষ তাদের প্রতিহত করবে, যারা শিক্ষার প্রাঙ্গণকে রক্তাক্ত করতে চায়।

আজ রোববার সকাল ১১টায় চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, এমন পরিস্থিতি আমরা কখনোই হতে দেব না। কারণ শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে চলছে, দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে অন্যায় সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার, কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য