,

রংপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী বিষ্ণু চন্দ্র অধিকারীকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রী চনচলা রানীকে গলা কেটে হত্যাচেষ্টার পর তাকে হাসপাতালে নিয়ে যান বিষ্ণু চন্দ্রের পরিবার। এঘটনায় শনিবার সকাল পৌনে ১১টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হন বিষ্ণু চন্দ্র। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।পুলিশ ও নিহতের শ্বশুর বাড়ি সূত্রে জানা জানায়, বদরগঞ্জ পৌরশহরের শংকরপুর এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘরে চনচলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার শ্বশুর। পরে শ্বশুর ও দেবর মিলে তাকে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পথে বিষ্ণু চন্দ্র ঘটনাটি জানতে পারেন। তিনজনে মিলে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই চনচলা রানীর মৃত্যু হয়। নিহতের স্বামী বিষ্ণু চন্দ্র অধিকারীসহ শ্বশুর বাড়ির লোকেরা দাবি করেন, চনচলা রানী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি পুলিশের একটি দল।

এদিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আই এফ এম সিদ্দিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় চনচলা রানীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী ও অন্যরা। তার গলায় চোটের আঘাত ও ক্ষত চিন্হ রয়েছে। ধারণা করা হচ্ছে, চনচলা রানী নিজে থেকে হত্যার চেষ্টা করেননি। বিষয়টি স্পষ্ট হতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামী বিষ্ণু চন্দ্রের দাবি চনচলা রানী নিজেই গলা কেটেছেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিষ্ণু চন্দ্রকে আটক করেছি।

ঘটনাটি নিবিড় তদন্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটের লোকজন পরিদর্শন করেছেন। গৃহবধুর মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা লিথিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না