,

এবার নতুন চমক নীল চা!

news-image

অনলাইন ডেস্ক : লাল চা, ‘গ্রিন টি’-র পর এবার বাঙালির কাপে পড়তে চলেছে নীল চা। এই চা বাজারজাত করে চা উৎপাদনের ইতিহাসে এক নতুন দিগন্ত তৈরি করেছে ভারতের আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নীল চায়ের রঙ যেমন ভিন্ন, তেমনি তৈরি করার পদ্ধতিও একেবারে আলাদা। এই বিশেষ চা তৈরি করতে প্রয়োজন হয় নরম কুঁড়ি ও অপরাজিতা ফুল। দুয়ের মিশ্রণে তৈরি হয় এক অদ্ভুত অ্যারোমাযুক্ত নীল রঙের চা। পাশাপাশি হৃদযন্ত্র ভালো রাখতে এবং দেহ সতেজ রাখতেও এই চা বেশ কার্যকর বলে দাবি বাগান কর্তৃপক্ষের।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে ৫ কিলোগ্রাম এই বিশেষ চা উৎপন্ন করা হয়। তবে বাজারে আসার সঙ্গে সঙ্গেই তা ফুরিয়ে গেছে বলে দাবি চা বাগান কর্তৃপক্ষের।

যেহেতু একটি বিশেষ সময়ে অপরাজিতা ফুল ফোটে, ফলে সারা বছর এ চা উৎপাদন করা কোনভাবেই সম্ভব নয়। আর তাই এর মূল্য অন্যান্য চায়ের তুলনায় অনেকটা বেশি। খোলাবাজার ও অনলাইন শপিং ওয়েবসাইটগুলোতে এই নীল চা ৬ হাজার ৫০০ টাকা কিলোগ্রাম দরে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য