,

পেট্রোলবোমায় দগ্ধ শিক্ষক রণজিত মারা গেছেন

news-image

অপরাধ ডেস্ককুমিল্লার চান্দিনায় ইউনিক পরিবহনের বাসে দুষ্কৃতকারীদের প্রেট্রোলবোমা হামলায় দগ্ধ শিক্ষক রণজিৎ সরকার (৬০)।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া তিনটায় তিনি মারা যান। চিকিৎসকরা জানায়, রণজিতের শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে গেছে।

রণজিৎ সরকারের বাবার নাম হরিমহন শর্মা। রাঙামাটির কালীনদিপুতে তাদের গ্রামের বাড়ি। থাকতেন চট্রগ্রামের মিরসরাইয়ের শাহেরা খালিতে। তিনি রাঙামাটি সরকারি কলেজে গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

রণজিতের স্ত্রীর নাম পপি শর্মা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের নাম বর্শন শর্মা আর মেয়ের নাম বিন্দিয়া শর্মা ।

এদিকে লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২ জুন কুমিল্লার চান্দিনায় ইউনিক পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীদের ছোড়া প্রেট্রোলবোমায় ৭ জন আহত হয়। এদের মধ্যে গতকাল গভীর রাতে রণজিত মারা গেলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ