সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

মাদকবিরোধী নিয়মিত এ অভিযানে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী এ অভিযানে ১ হাজার ২১ পিস ইয়াবা, ২২৮ গ্রাম হেরোইন, ১২৬ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়া আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।