,

শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এই জমিতে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার উপজেলার নুর জাহান বেগম নামে এক মহিলার কাছ থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন এই সংসদ সদস্য।

জানা গেছে, স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় অফিস নির্মাণ করা হবে।

শিগগির সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলেও জানান নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এই সংসদ সদস্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য