,

রংপুর নগরীতে ভূমিহীনদের আবাসনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভূমিহীনদের আবাসন নিশ্চিত করণ ও খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় “ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে সহ¯্রাধিক ভূমিহীন ও গৃহহীনদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, ব্যানার, লাল পতাকা নিয়ে বিক্ষোভ বের করে।বিক্ষোভ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সিটি বাজার হয়ে কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ভূমিহীন সংগ্রাম পরিষদের সভাপতি ও শ্রমিক ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও রংপুর জেলা আহবায়ক, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের উপদেষ্টা ও বাসদ নেতা মমিনুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক শাহিন রহমান, বাংলাদেশ জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, বাসদ নেতা মিজানুর রহমান, ভূমিহীন সংগ্রাম পরিষদের নেতা হিরা মনি আক্তার হাসি, পিয়ারি বেগম, মনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ।

পরে তারা রংপুর সিটি কর্পোরেশনের ভূমিহীনদের আবাসন নিশ্চিত করণ, খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য