,

নুসরাতকে ছেড়ে কোন নায়িকার প্রেমে নিখিল?

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সঙ্গে প্রেম করে খবরের শিরোনামে এসেছিলেন বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন। পরে বিয়ে করেন তারা, হয়েছে বিচ্ছেদও। তবে এ নায়িকার সঙ্গে বিচ্ছেদ হলেও নিখিল পড়েছেন টলিউডের আরেক নায়িকার প্রেমে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বাংলা ভার্সনের খবরে বলা হয়, সম্প্রতি লন্ডনে এক আত্মীয়ের বিয়েতে যান নিখিল জৈন। তবে শুধু বিয়ে নয়, নিখিল নাকি টলিউড অভিনেত্রী সৌরসেনী মিত্রের টানে লন্ডনে গিয়েছিলেন।

বর্তমানে লন্ডনে ছবির শুটিং করতে গিয়েছেন সৌরসেনী। তার ইনস্টাগ্রাম জুড়ে লন্ডনে বিভিন্ন জায়গায় তোলা ছবি। ঠিক এই সময়েই নিখিল লন্ডন যাওয়ায় শুরু হয়েছে জল্পনা।

নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরে এক ছেলের মা নুসরত চুটিয়ে সংসার করছেন যশ দাশগুপ্তর সঙ্গে। অন্যদিকে, বিচ্ছেদের পর ব্যবসাতেই মনোনিবেশ করতে দেখা গিয়েছিল নিখিলকে। তবে ব্যবসার বদৌলতেই টলিউডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। প্রায়ই টলিউড তারকার সঙ্গে পার্টিতে দেখা গেছে তাঁকে। সৌরসেনীর সঙ্গে তার নাম আগেও জড়িয়েছিল। সেই সময় নিখিল জৈন জানিয়েছিলেন যে, ‘সৌরসেনী আমার খুব ভালো বন্ধু।আর ও আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য