,

মাংকিপক্স সংক্রমণ : পোষা প্রাণী থেকে সতর্ক থাকার পরামর্শ

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, মাংকিপক্স ভাইরাস পশু থেকে মানবদেহে ছড়ায়। তাই যাদের পোষা প্রাণী আছে তাদের সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার সকালে বিএসএমএমইউতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শারফুদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্ব থেকেই খবর পাওয়া যাচ্ছে যে পশু থেকে মাংকিপক্স সংক্রমিত হয়েছে। পোষা প্রাণীর কামড়, আঁচড় বা লালা থেকে সুরক্ষিত থাকতে হবে।

দেশে একজনের মাংকিপক্স শনাক্ত হওয়ার বিষয়টিকে গুজব উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডাটাবেজে মাংকিপক্স রোগী ভর্তির কোনও তথ্য নেই। সর্বোপরি এমন গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। মূলত গণমাধ্যম কর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আজ দেশ একটি বড় গুজব প্রতিরোধ করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমকর্মীদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত। আমাদের এখানে সবরকম সুযোগ-সুবিধা আছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। যদি কখনও মাংকিপক্সের রোগী আমাদের এখানে আসেন আমরা চিকিৎসা দিতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মামুন আরাফাত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার স্বপন কুমার তরফদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য