,

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে: রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের বিভিন্ন দপ্তরে সর্বগ্রাসী দুর্নীতি চলছে। দুর্নীতির কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষ সরকারের কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটা সরকারকে বুঝতে হবে। তা না হলে এর পরিনতি ভালো হবে না।গত সোমবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রাঙ্গা বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসন ফিরিয়ে আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানে কমিটি নেই, সেখানে কমিটি করতে হবে। এখন যারা ভালো কাজ করবেন। আগামীতে তারাই কমিটিতে ভালো জায়গায় থাকবেন। নির্বাচনের সময় মনোনয়ন পাবেন। এ সময় তিনি দলের জন্য নিবেদিত কর্মী ও সংগঠকদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন। একইসঙ্গে যারা দলের জন্য কাজ করতে পারবেন না, তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মো. শফি, যুগ্ম সম্পাদক রুহুল আমিন লিটন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজলী বেগম, সদস্য সচিব মাসুদার রহমান মিলন প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য