,

২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন অভিনেত্রী (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন ভারতীয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। কাঁচের পোশাক পরায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গতকাল রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন উরফি জাভেদ। ভিডিওতে দেখা যায়, সাদা টপ এবং শর্ট স্কার্টের ওপর কাঁচ দিয়ে তৈরি পোশাক পরেছেন তিনি। কাঁচ দিয়ে তৈরি এই পোশাকের ওজন ২০ কেজি।

ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি ভাঙা কাঁচের টুকরো দিয়ে পোশাক পরেছিলাম। আমার মনে হয় আমাকে দুর্দান্ত লাগছিল। লোকে আমাকে অদ্ভুত, পাগল বলে! কিন্তু ভেবে দেখুন তো আমরা সবাই কতটা পাগল আর অদ্ভূত। আমি এগুলি মেনে নেওয়ার পক্ষে যথেষ্ট সাবলীল, এটাই আমার শক্তি!’

বরাবরই পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি। এ নিয়ে কখনও তিনি প্রশংসিত হন, কখনও হন সমালোচিত। নিজের পোশাকের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন তিনি। অনেক সময়, তিনি ট্রোলারকারীদের মোক্ষম জবাব দেন।

উরফির এই কাঁচের পোশাক পরা নিয়েও অনেকেই নেতিবিাচক মন্তব্য করছেন। ইনস্ট্রাগ্রামে উরফির ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন ‘ছুঁয়ো না, কেটে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে নাকি! সেটাই পরে নিয়েছ এবার?’ এক নেটিজেনের মন্তব্য, ‘অসাধারণ স্মার্ট, বুলেট প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পার।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য