,

সত্যিই কি আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া ?

news-image

বিনোদন ডেস্ক : ফের নাকি মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন! গত কয়েক মাস ধরেই দফায় দফায় চলছে আলোচনা। তবে এখনো কেউই এ বিষয়ে এ বিষয়ে সঠিক নিশ্চিত করতে পারেনিন। এ বার ‘কান’-এ যেতেই নতুন করে কানাঘুষো শুরু রাই-সুন্দরীকে নিয়ে। সে আলোচনা নিজেই উস্কে দিলেন বচ্চন পরিবারের বউমা।

বরাবরই ‘কান’-এ সকলের নজরে থাকে ঐশ্বরিয়ার সাজ। প্রতি বছরই তাতে নিত্যনতুন চমক নিয়ে হাজির হন অভিনেত্রী। কোনও বার নজরকাড়া গাউনে, কখনও বেগুনি লিপস্টিকে, কখনও বা গয়নার কায়দায় রীতিমতো চর্চায় থাকেন রাই-সুন্দরী। তাতেই যেন এ বারে ছন্দপতন! ফ্যাশন-সচেতন অনুরাগীদের চোখে কেমন যেন অদ্ভুত ঠেকেছে ঐশ্বর্যার সাজ। আর তাতেই ফের নতুন করে আলোচনার সূত্রপাত।

রেড কার্পেটে রাই-সুন্দরীকে দেখে অনেকেই বলছিলেন, ঐশ্বর্যা দ্বিতীয় বার মা হতে চলেছেন। আর তাতে ঢাকাচাপা দিতেই এ বার এমন বেখাপ্পা সাজ! সেই কানাকানি আরও বাড়ল ‘কান’ থেকে ফিরতেই।

স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যার সঙ্গে সোমবার রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন ঐশ্বর্যা। ঢিলেঢালা কালো টপ, তার উপরে প্রায় আলখাল্লার ধাঁচে লম্বা ঝুলের জ্যাকেট। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি ছড়াতেই মন্তব্যের বন্যা। কেউ লিখছেন, ‘এ তো অন্তঃসত্ত্বাই মনে হচ্ছে ঐশ্বর্যা’কে!’ কারও আবার রসিকতা, ‘ভারতে কি আজকাল বেশি ঠান্ডা পড়ছে? বচ্চনদের দেখে মনে হচ্ছে বরফ পড়ছে দেশে!’কিন্তু যা রটছে, তা কি ঘটছেও? জবাব দেবে কে! সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য