,

এবার বেসরকারি ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডলার নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে এবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজীর স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রভাব ও যুদ্ধাবস্থার কারণে বিশ্বে অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ কারণে দেশের বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখাসহ যথাযথ মুদ্রা ব্যবস্থাপনার লক্ষ্যে সম্প্রতি ব্যাংকসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুর অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রার ব্যবহার বেড়েছে।

এর পরিপ্রেক্ষিতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি সব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য