,

হয়রানির শিকার বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

news-image

বিনোদন ডেস্ক : বিমানে ভ্রমণকালে হয়রানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন দিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

জানা যায়, গত শুক্রবার (২০ মে) বেসরকারি বিমান সংস্থা ভিস্তেরার UK904 বিমানে করে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন দিয়া। তবে খারাপ আবহাওয়ার জন্য নির্ধারিত গন্তব্যে না গিয়ে বিমানটি জয়পুরে পৌঁছায়। বিমান বাতিল হলেও বিমান সংস্থার পক্ষ থেকে কোনো রকম সহায়তা মেলেনি।

দিয়া মির্জা টুইটারে লেখেন, জয়পুরে অবতরণের পর বিমানসংস্থা যাত্রীদের এয়ারক্রাফ্টের ভিতরেই তিন ঘন্টা ধরে অপেক্ষা করায়। এরপর জানানো হয়, উড়ান বাতিল হয়েছে। সকলকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়।

এই অভিনেত্রী যোগ করেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা বিমান সংস্থার কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমাদের ব্যাগ কোথায়, সেটাও জানি না।

দিয়া একা নয়, ওই বিমানের একাধিক যাত্রী বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন। একজন লিখেছেন, জয়পুর বিমানবন্দরে বিমানের ভিতরেই রাত ১১টা থেকে রাত ২.১৫ পর্যন্ত অপেক্ষা করেছে সকলে। এরপর বিমান বাতিলের খবর জানিয়ে বলা হয়, নিজেরা দিল্লি যাওয়ার ব্যবস্থা করে নিন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য