,

শাহজালালে ৬০ হাজার সৌদি রিয়ালসহ আটক ১

news-image

অপরাধ ডেস্কহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে পাচারে সময় ৬০ হাজার সৌদি রিয়ালসহ মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমনের চার নম্বর গেট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার তানজিলা আক্তার আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাসুদ মিয়া সিঙ্গাপুরের যাওয়ার জন্য চার নম্বর গেটে লাগেজ চেকিংয়ে দেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজ থেকে ৬০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১২ লাখ) উদ্ধার করা হয়। এগুলো সিঙ্গাপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাসুদ মিয়ার বাড়ি ফেনী।
মাসুদ মিয়া বাংলাদেশের মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তানজিলা। এ ব্যাপারে মামলার প্রত্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ