,

ধানুশের আসল বাবা-মা নাকি তারাই! মানতে নারাজ অভিনেতা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল তারকা ধানুশ। দিন কয়েক আগেই বিয়ে ভাঙা নিয়ে চর্চায় ছিলেন এই তারকা। এবার আবারও এক আইনি ঝামেলায় জড়ালেন তিনি। গত বছরের শেষে মাদ্রাজ হাইকোর্টে এক বৃদ্ধ দম্পতি ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করে রক্ষণাবেক্ষণের জন্য ৬৫ হাজার টাকা মাসিক চেয়েছিলেন। এই মামলায় অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

এ ঘটনায় এবার নড়চড়ে বসলেন অভিনেতাও। তার দাবি, ওই দম্পতি তার বাবা-মা নন তো বটেই, তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। জালিয়াতির উদ্দেশ্যেই তারা এমন দাবি করছেন বলে মনে করছেন ধানুশ।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এর সূত্র থেকে জানা যায়, ধানুশ এবং তার বাবা কস্তুরী রাজা আইনি নোটিশ পাঠিয়েছে মাদুরাইয়ের ওই দম্পতিকে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, ধানুশকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন দাবি বন্ধ করুক তারা।

বাবা কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুশ তার সন্তান। ওই বৃদ্ধ দম্পতির মামলার কারণে বদনামের মুখে পড়তে হচ্ছে পুরো পরিবারকে। এতে ধানুশের সম্মানহানি হচ্ছে।

এদিকে, ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করে ভুল কাজ করেছেন তারা, এই কথা সম্পূর্ণ মিথ্যা, এমনটা জানিয়ে ওই দম্পতিকে এক প্রেস বিবৃতি দেওয়ার কথাও জানিয়েছে ধানুশ ও তার বাবা। তেমনটা না ঘটলে ওই দম্পতির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করবেন তারা, এমনটাই লেখা রয়েছে ওই আইনি নোটিশে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য