,

রান্নায় ঝাল কমানোর উপায়

news-image

অনেকেই আছেন একদমই ঝাল খেতে পারেন না। তবে মাঝে মাঝে রান্নায় ঝাল কম হয়েছে ,নাকি বেশি হয়েছে সেই পরিমাণ সঠিক বোঝা যায়না। এত কষ্ট করে রান্না করা খাবার ফেলেও দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে খেয়ে নিচ্ছেন। বেশি ঝাল খাবার খাওয়া আবার শরীরের জন্য ক্ষতিকর।

আসুন জেনে নেই রান্নার পর তরকারি বেশি ঝাল হয়ে গেলে ফেলে না দিয়ে কিভাবে তা ঝাল কমাবেন-

১. আলু তরকারিতে অতিরিক্ত ঝাল কমাতে সাহায্য করে। তরকারিতে যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে রান্নায় কয়েক টুকরো আলু ফেলে দিন। আলু সহজেই ঝাল শোষণ করে নেয়। ফলে তরকারির অতিরিক্ত ঝাল কমে যাবে।

২. যেসব খাবার গুলোতে দুধ ব্যবহার করার যায় যেই সমস্ত তরকারিতে চাইলেই সামান্য দুধ অথবা টকদই ব্যবহার করতে পারেন। এতে তরকারির ঝাল বেশি হয়ে গেলে তা কমাতে সাহায্য করবে। কোন কিছু ভাজার সময় ব্যাটারে ঝাল বেশি হয়ে গেলে ব্যাটারে সামান্য দুধ মিশিয়ে দিন,এতে ঝাল কমে যাবে।

এছাড়া টক দই ব্যবহারের সময় টকদই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে সামান্য লবণ ও চিনি দিয়ে তরকারিতে মিশিয়ে নিন। এতে করে তরকারির স্বাদও বাড়বে আর ঝাল বেশি হলে সেই সমস্যারও সমাধান হবে

৩. কোর্মা, চাঁপ, রেজালা জাতীয় খাবারে যদি মনের অজান্তে ঝাল বেশি হয়ে যায় তাহলে রান্নায় বাদাম বাটা মিশিয়ে দিন। এতে করে ঝাল অনেকটাই কমে যাবে।

৪. তরকারির ঝাল কমাতে ব্যবহার করতে পারেন লেবুর রস। লেবুর রস তরকারির ঝাল অনেকটা কমিয়ে দেয়। খাবারের সময় লেবুর রস মাখিয়েও খাবার খেতে পারেন অথবা রান্নার সময় লেবুর রস রান্নায় মিশিয়ে দিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না