,

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬০ কর্মী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন গ্রেনোবল প্রসিকিউটররা।

নিহতদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। পর্যটকবাহী ছোট উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না