,

ভারতে আলোচিত ধর্ষণকাণ্ডে ৯ বাংলাদেশির কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে গণধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের ৫ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।

গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধর্ষণ মামলার রায়ে চাঁদ মিয়া, মো. রিফাকদুল ইসলাম, মো. আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মো. বাবু শেখ, মো. ডালিম ও আজিম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিশেষ আদালত।

এছাড়া তানিয়া খান ও মো. জামালকে যথাক্রমে ২০ বছর ও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এ ঘটনায় আরও দুই নারী আসামিকে ফরেনার্স অ্যাক্টের অপরাধে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীসহ অভিযুক্তরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তবে মামলায় এক অভিযুক্ত ছিলেন ভারতীয়। তাকে খালাস দিয়েছেন আদালত।

২০২১ সালের মে মাসে বেঙ্গালুরু শহরের কানাকা এলাকায় এক নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপরাধ সংঘটনের ২৮ দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দাখিল ও তিন মাসে বিচারকার্য শেষ করা হয়।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের পাশাপাশি ফরেনার্স অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ধর্ষণের ওই ভিডিও ভাইরাল হলে ভারত ও বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয়।

মামলায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

দেশটির বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার ভীমশঙ্কর গুলেদ জানান, এ ঘটনায় পুলিশ ডিএনএ বিশ্লেষণ, মোবাইল ফরেনসিক, আঙুলের ছাপের প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবহার করে ২৮ দিনের মধ্যে চার্জশিট জমা দেয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য