,

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হবে ‘আত্মঘাতী’

news-image

নিজস্ব প্রতিবেদক : এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে সরকারের উচিত হবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের আমূল সংস্কার করা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা। সরকারকে বেকায়দায় ফেলতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন এসব কথা বলেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন বিটিএমইএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ অন্যরা।

সংগঠনের নেতারা বলেন, করোনা মহামারি কাটিয়ে সবাই যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন দাম বাড়ানো হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

সভাপতি জসিম উদ্দিন বলেন, কুইক রেন্টালের এক সময় প্রয়োজন ছিল। এখন আর তার প্রয়োজনীয়তা নেই। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা উচিত। অদক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করা উচিত। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে। সরকার সেদিকে মনোযোগ না দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের ভুল পরিকল্পনার খেসারত শিল্প খাত বহন করতে পারে না।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম বলেন, দেশে এখন ডলার–সংকট চলছে। ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে। এখন যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়, উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য