,

স্বর্ণের ভরিতে দাম বাড়ল ৪১৯৯ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ায় দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে।

আজ শনিবার শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া। আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে জানিয়েছে বাজুস।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকায় বিক্রি হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য