,

কান উৎসবে নগ্ন হয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সবর হয়েছে গোটা বিশ্বই। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারকারাও রুশ হামলার প্রতিবাদ জানাচ্ছেন ব্যক্তিগত জায়গা থেকে। এবার কান চলচ্চিত্র উৎসবেও এক তরুণীকে নগ্ন হয়ে রুশ আগ্রাসনের প্রতিবাদ করতে দেখা গেল। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এ উৎসবে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছিলেন। সূত্র : নিউইয়র্ক পোস্ট ও আনন্দবাজার।

শনিবার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ বাইরের লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন ইউক্রেনের এক তরুণী। দেখা গেল, তার গায়ে আঁকা ইউক্রেনের পতাকা। তার ওপরে ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ কর!’ এ ছাড়া তার শরীরজুড়ে রক্তের মতো করে লাল রঙের ছোপ। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান। জ়েলেনস্কি আগেই বলেছেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশ নারীর ধর্ষিতা হওয়ার খবর পেয়েছেন তদন্তকারীরা। রেহাই পায়নি শিশুরাও।

যুদ্ধের গতি কিছুটা কমতেই ইউক্রেন-পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে বিশ্বের ধনীতম দেশগুলির গোষ্ঠী জি-৭। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে যে বিলের বোঝা জমতে শুরু করেছে ইউক্রেনের কাঁধে, তা মেটাতে ১৮৪০ কোটি ডলার অর্থসাহায্য ঘোষণা করেছে জি-৭।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল বলেছেন, এই তহবিল দেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে একই সঙ্গে জ়েলেনস্কি বলেছেন, ‘ডনবাসের শিল্পাঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে রুশরা। নির্বিচারে বোমা ফেলেছে ওরা। এতটুকু বাড়িয়ে বলছি না, ডনবাস এখন নরক।’

জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমেরিকান অর্থসচিব জ্যানেট ইয়েলেন বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আমরা আছি। এই পরিস্থিতির সঙ্গে যুঝতে আমরা সকলে মিলে ওদের টেনে তুলব।’ মার্কিন সিনেট আলাদা করে ইউক্রেনের জন্য ৪০০০ কোটি ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না