,

গুলি ছুড়ে শ্বশুরবাড়িতে ঢুকলেন নববধূ

news-image

অনলাইন ডেস্ক : বিয়েকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে থাকে। ইদানিং অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে চলেছেন নবদম্পতিরা, কোনো কসরতই ছাড়ছেন না। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এক নববধূ শ্বশুরবাড়িতে ঢোকার আগে যে কাণ্ড ঘটালেন তা রীতিমতো অবাক করা। পিস্তল উঁচিয়ে ঠাস করে গুলি ছুড়ে তারপর স্বামীগৃহে প্রবেশ করেন ওই বধূ!

টাইমস অব ইন্ডিয়া এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, শ্বশুরবাড়ির সামনে কনে হাতে পিস্তল ধরে আছে। ভিডিওতে বরকেও দেখা যাচ্ছে। আকাশের দিকে বন্দুক চালানোর সময় স্ত্রীকে সাহায্য করেন বর। কনে গুলি ছোড়ার পর বর তার হাত থেকে পিস্তলটি নিয়ে কোনো এক স্বজনকে দিয়ে দেন। এরপর স্বামী-স্ত্রী বাড়িতে প্রবেশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল