,

ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলার অনুমোদন দিল মার্কিন সিনেট

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য চার হাজার কোটি মার্কিন ডলারের একটি নতুন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

সহায়তা প্যাকেজের চূড়ান্ত বাস্তবায়নের জন্য এখন তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তা প্যাকেজটি আগামী পাঁচ মাসে ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে পাঠানো হবে। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য অর্থ। সেই সঙ্গে ১০০ কোটি ডলার মানবিক সহায়তা, যার মধ্যে রয়েছে তিন মাসের সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মোকাবিলায় সহায়তা করার অর্থ।

এর আগে গত সপ্তাহে সিনেটের নিম্নকক্ষে প্যাকেজ সংক্রান্ত প্রস্তাবটি একতরফাভাবে পাস হওয়ার পর এবার সিনেটে ৮৬-১১ ভোটে তা অনুমোদিত হওয়ায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার উদাহরণ পাওয়া গেল। এমন এক সময়ে বিষয়টি সামনে এলো যখন রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেস প্রায়ই ভোটের ক্ষেত্রে তীব্রভাবে দ্বিধাবিভক্ত হয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য