,

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

news-image

অনলাইন ডেস্ক : পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে।

আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। দেশটিতে পাম তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

পাম তেল রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে অপরিশোধিত পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। তা কার্যকর হয় গত ২৮ এপ্রিল। সেদিন থেকে পাম তেল ও কিছু ডেরিভেটিভ পণ্যের চালান বন্ধ করে দেয় দেশটি। এর ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ ভাল রকমের ধাক্কা খায়। এর প্রভাব বাংলাদেশের তেলের বাজারেও পড়েছে।

এদিকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুদিন আগে ইন্দোনেশিয়ার কৃষকরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কৃষকদের আয় অনেকাংশে কমে গেছে। বিক্ষোভকারী কৃষকদের একটি দল জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে পাম ফলের দাম আঞ্চলিক ভাবে ৭০ শতাংশ নিচে নেমে গেছে। কৃষকদের বিক্ষোভের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানাল দেশটির সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য