,

ত্বকের যত্নে চিনি

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্য সুরক্ষায় চিনি যতটা না খাওয়া যায় ততই ভালো। তবে ত্বকের সুরক্ষায় চিনির ব্যবহার বেশ কার্যকরী। ত্বক পরিচর্যার অন্যতম উপকরণ হল চিনি যা ত্বকের ধুলোবালি, ময়লা ও ডেড স্কিন দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল। আসুন জেনে নেই ঘরোয়া উপায়ে কিভাবে চিনি ব্যবহার করলে আপনি উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে পারেন-

চিনি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকে দারুণ কাজ করে। চিনির স্ক্রাব তৈরি করতে এক চা চামচ চিনি র সাথে এক চামচ গ্রিন টি পাতা, এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ২-৩ মিনিট আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবিং নিয়মিত ব্যবহার করলে ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে।

হলুদ গুঁড়ো, মধু আর চিনি মিশিয়েও খুব সহজে তৈরি করে ফেলতে পারেন দারুণ উপকারী একটি স্ক্রাব। হলুদ ত্বকের যত্নে বেশ ভালো কাজ করে। এই স্ক্রাবটি ত্বকে ব্রণের দাগ ও চোখের নিচের ডার্ক সার্কেল দূর করবে। ত্বকের মরা চামড়া খুব সহজেই উঠে আসবে। ২-৩ মিনিট স্ক্রাবিংয়ের পর প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুঁকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

একই ভাবে টমেটো ও চিনির স্ক্রাব, মধু ও চিনির স্ক্রাব, লেবু ও চিনির স্ক্রাব, দই ও চিনির স্ক্রাব ঘরেই খুব সহজে তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে সময় লাগবে কম এবং আপনি পাবেন পার্লারে যাওয়া ছাড়াই উজ্জ্বল ও মলিন দাগহীন ত্বক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না