,

বাদাম তোলার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তোলার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহড়ী গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, তার কাছে তিনজনের মৃত্যুর খবরে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সুন্দরপাহড়ী গ্রামের কয়েকজন বাসিন্দা হাওরে বাদাম তুলতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধ আর শিশুই বেশি বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, এই ঘটনা তিনি শুনেছেন। তবে কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে তিনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, বজ্রপাতে তিনজন নিহতের খবর পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য