,

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি । একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামী ৩০ জুলাই ঢাকায় পা রাখবেন তিনি। শিল্পা নিজেই এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। আর ভিডিওটি পোস্ট করেছেন বাংলাদেশি কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

ভিডিওতে শিল্পা বলেন, “‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২” অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আমি ঢাকায় আসছি। আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।’

জানা গেছে, আগামী ২৮ জুলাই এই অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে ইভানের দল নৃত্য পরিবেশন করছেন বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে।

এর আগে, ২০১৬ সালে একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য