,

যুদ্ধে নতুন প্রজন্মের লেজার অস্ত্র ব্যবহারের দাবি রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধে তারা নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার অস্ত্র ব্যবহার করছে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্র মোকাবিলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহারে রাশিয়া বাধ্য হচ্ছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র অবমুক্ত করেছিলেন। এগুলোর মধ্যে ছিল একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসিনক অস্ত্র ও একটি নতুন লেজার অস্ত্র।

রাশিয়ার এই লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুতিন এই অস্ত্রকে ‘পেরেসভেট’ হিসেবে নামকরণ করেছেন।

সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা রুশ উপ-প্রধানমন্ত্রী মস্কোতে ওই সংবাদ সম্মেলনে জানান, পেরেসভেট ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।

তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।

এমন অস্ত্র ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, প্রথম প্রটোটাইপ ইতোমধ্যে সেখানে ব্যবহার করা হয়েছে।

তিনি এই অস্ত্রকে ‘জাডিরা’ হিসেবে অভিহিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য