,

সিলেটে বন্যার্তদের পাশে পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের মাঝে খাবার বিতরণ ও সহায়তা দিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সিলেট আসেন। তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

দুপুরে বন্যাকবলিত সিলেট নগরীর চালিবন্দর এলাকায় যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশে সিলেটের বন্যাকবলিত উপজেলার মানুষের মধ্যে নগদ ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৩০০ ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দেয় ত্রাণ মন্ত্রণালয়।

১ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ : বন্যার কবলে পড়া সিলেট মহানগরীতে খোলা হয়েছে ১৬টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে ১০টিতে আজ দুপুরের মধ্যে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। এসব কেন্দ্রে বিতরণ করা হয়েছে ১ হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার। এ তথ্য জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা। প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম চিড়া ও ২৫০ গ্রাম গুড় ছিল।

দুপুরে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য