নার্স বদলি-বাণিজ্য: শতকোটি টাকা লেনদেন তদন্তে হাইকোর্টের নির্দেশ
নিউজ প্রতিবেদক : দেশের সব হাসপাতালে নার্স বদলি, টাকা লেনদেন, বাণিজ্য সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।











