,

মরিপোলে এখনো আটকে থাকা যোদ্ধাদের রক্ষার চেষ্টা ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আজভস্তালের ইস্পাত কারখানায় এখনো আটকে থাকা যোদ্ধাদের রক্ষায় সম্ভাব্য সব কিছু করছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, এখনো কতজন সেখানে আটকে আছে সেই তথ্য কিয়েভের হাতে এসেছে। তবে এটিকে তিনি ‘স্পর্শকাতর তথ্য’ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

এর আগে সোমবার ২৬৪ জন যোদ্ধাদের রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে অনেকেই ছিলেন গুরুতর আহত। গতকাল মঙ্গলবার আরও সাতটি বাসে করে লোকজনকে সরিয়ে নেওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি কনভয় ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা একটি গ্রামে পৌঁছানোর খবরও দিয়েছে তারা। রাশিয়ার সরকারি কৌসুঁলিরা বলেছেন, নিয়মিত তদন্তের অংশ হিসেবে তারা সব ইউক্রেনীয় সেনাদের জিজ্ঞাসাবাদ করবেন।

ইউক্রেন চেয়েছিল মরিপোলে আটকে পড়া শেষ যোদ্ধাদের তাদের হাতে আটক থাকা রাশিয়ান সেনাদের সঙ্গে বিনিময় করতে।

শত শত ইউক্রেনীয় সেনা – যার মধ্যে আছে মেরিন, ন্যাশনাল গার্ড, বর্ডার গার্ড, পুলিশ ও অন্য বাহিনী ছাড়াও বেশকিছু বেসামরিক নাগরিক যারা মার্চের শুরু থেকেই আটকা পড়েছিল। এর মধ্যে চলতি মাসের শুরুতে বেশ কিছু বেসামরিক নাগরিককে মরিপোল থেকে সরিয়ে নেওয়া হয়।

আর কতজন আটকে আছে এখনো তা নিয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে মিস মালিয়ার বিস্তারিত তথ্য দেননি। যোদ্ধাদের বীর হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তাদের রক্ষার জন্য অভিযান চালানোই একমাত্র উপায়। তবে সামরিক অভিযান সেখানে অসম্ভব।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না