,

জেনেভায়‌ প্রবাসীদের কনস্যুলেট সেবা প্রদান

news-image

মিনহাজ হোসেন জেনেভা থেকে
ইতালিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের তত্ত্বাবধায়নে জেনেভায় দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। মিলান কনস্যুলেট জেনারেলের কনস্যুল‌ এম.জে.এইচ জাবেদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শনি ও রোববার এ সেবা প্রদান করেন। কনস্যুলেট সেবা নিতে জেনেভার বিভিন্ন প্রভিন্স থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

কনস্যুলেট সেবায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।‌ প্রবাসীরা নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট গ্রহণসহ যাবতীয় কনস্যুলেট সেবা পান এখান থেকে।

প্রবাসীদের সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দূতাবাস কর্মকর্তারা। অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ সেবা প্রদান করায় উপস্থিত সকলের মুখে প্রাণবন্ত হাসি লক্ষ্য করা যায়। সাংবাদিকদের কাছে প্রবাসীরা তাদের সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন বছরে তিন থেকে চারবার কনস্যুলেট সেবা দিলে আশা করা যায় প্রবাসীদের দুর্ভোগ অনেকটা কমে আসবে। প্রবাসী বান্ধব সরকারের কাছে তারা এ দাবি জানান।

মিলান কনস্যুলেট জেনারেলের কনস্যুল জেনারেল এম.জে.এইচ জাবেদ বলেন, এই দুদিনে আমরা প্রায় এক হাজার মানুষকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর সময়ের কারণে যাদের সেবা দিতে পারিনি আশা করি আবার খুব শিগগিরই দেখা হবে।‌ দুদিনে প্রায় সহস্রাধিক প্রবাসীকে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।

দুদিনের কনস্যুলেট সেবা শেষে অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ সেবা প্রদানের জন্য ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে জেনেভায় বসবাসরত মুজিব আদর্শের সৈনিকরাসহ জেনেভা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের অন্যতম নেতা রিপন মাঝি, জেনেভা আওয়ামী লীগের সভাপতি মামুন সরদার, সাধারণ সম্পাদক মিন্টু মোড়ল, সিনিয়র সহ সভাপতি মির্জা গিয়াস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অন্যতম নেতা মিসবাউর রহমান মিসবা, জেনেভা যুবলীগ সভাপতি মাসুদ রানা হাওলাদার, সাধারণ সম্পাদক মাইন হোসেন মাইন, সাংগঠনিক সম্পাদক সুমন কবির, সদস্য শাহজাহান, প্রধান উপদেষ্টা বশির তালুকদারসহ আরও অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য