রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ কেন বারবার প্রেমে পড়ে?

news-image

অনলাইন ডেস্ক : মানুষের জীবনে কিছু শব্দ বেশ গুরুত্বপূর্ণ, কিছু শব্দের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের আবেগ, উত্থান, পতন, চাওয়া যাওয়া বা ভালোবাসা। ‘প্রেম’ তেমনই একটি শব্দ। তবে মানব প্রেম বৈচিত্র্যময়। এই প্রেম কখনো সুখের হয়ে আসে, আবার কখনো সব ছিন্নভিন্নও করে দিতে পারে। আবার কখনো সে প্রেম দীর্ঘস্থায়ী, কখনো ক্ষণস্থায়ী হয়। ভালোবাসা, আস্থা, বিশ্বাসের ওপর নির্ভর করে প্রেমের গভীরতা কেমন হবে।

এ তো গেল সাধারণ প্রেমের কথা। প্রশ্ন হলো, প্রেম কি জীবনে একবার আসে? বোধহয় না। কিছু মানুষের জীবনে প্রেম একাধিক বা বহুবার আসতেই পারে। এটাকে অনেকে নেতিবাচক মনে করতেই পারেন। কিন্তু এটা ভুল কথা। কারণ বিভিন্ন সময়ে মন মানসিকতা, পরিস্থিতির কারণে প্রেম বহুবার আসতেই পারে। একে খারাপ ভাবার কিছু নেই। কেননা মনের ওপর নিয়ন্ত্রণ কি সবসময় রাখা সম্ভব? আর একবার প্রেম ভেঙে গেলে অন্য কারও প্রতি আবার ভালোলাগা কাজ করতেই পারে। এটাকে বাধা দেওয়ার কিছু নেই।

মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের বহু প্রেমে পড়ার কারণ হলো একাকীত্ব। কেননা মানুষ একা হয়ে পড়লে সে তার জীবনে সবচেয়ে ভালো কিছুটাই খোঁজে। ভালো সঙ্গী খুঁজে নিতে মানুষ বহু প্রেমে পড়ে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, যারা আবেগ প্রবণ কিংবা কল্পনার জগতে থাকতে পছন্দ করেন তারা ঘন ঘন প্রেমে পড়েন। এরাই পরকীয়া বা টেলিভিশনে বিভিন্ন প্রকার প্রেম দেখে প্রেমে পড়েন। এই প্রেম অনেকটা যুদ্ধ। কেননা অন্যের ভালো কিছু দেখলে নিজের জীবনেও সেই ভালোটাকে চায় তারা। তাই বারবার ভালো খুঁজতে গিয়ে মানুষ বারবার প্রেমে পড়া।

বর্তমান আধুনিক সময়ে সম্পর্কে নতুনত্ব খুঁজতে গিয়ে তরুণ সমাজ বিভিন্ন প্রেম বা সম্পর্কে জড়িয়ে পড়তেই পারে। একই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকতে পছন্দ করেন না। বৈচিত্র্যময় ভালোবাসা খুঁজতে পছন্দ করেন তারা। যারা যত বেশি নিজের ক্যারিয়ারের পেছনে হন্যে হয়ে ঘুরছেন, ভালো জীবন যাপনের জন্য বেশি বেশি প্রতিযোগিতা করছেন তারা তত বেশি একা হয়ে পড়ছেন। এটিকে শরীরের একটি চাওয়াও বলছেন বিশেষজ্ঞরা।

মানুষের বহুবার প্রেমে পড়ার কারণ হলো একাকীত্ব। প্রথম একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে সে একাকীত্ব হয়ে পড়ে। তখন তার একাকীত্ব জীবন বেদনাদায়ক করে তোলে। এ সময় একাকীত্বকে দূর করতে সে আবারও প্রেমে পড়তে চায়।

বিশেষজ্ঞদের ভাষায়, অনেকেই শরীরের উত্তাপ পাওয়ার আশায় প্রেম করেন। চাহিদা পূরণ না হলে নতুন করে প্রেমে পড়েন। সোজা কথায়, ব্যস্ত জীবনে বদলে যাচ্ছে প্রেমও।

জীবনের প্রতিটা প্রেমই খুব গুরুত্বপূর্ণ। প্রেম জীবনে একাধিকবার হতে পারে। কারণ যতক্ষণ না কেউ তার সত্যিকার মনের মতো সঙ্গী খুঁজে পায়, ততক্ষণ সে পর্যন্ত প্রেমে পড়তেই থাকে।

অনেকে আবার প্রেম থেকে শিক্ষা নিতে চায়। প্রত্যেক সম্পর্কের মধ্যে ভিন্নতা থাকে। কারণ প্রতিবার প্রেমে পড়লে নিজেকে নতুন করে জানা যায়। কিছু না কিছু শিক্ষা লাভ করা যায় প্রতিটা সম্পর্ক থেকে। বিভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তেই মানুষ বারবার প্রেমে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের