রাজধানী তীব্র যানজটে অচল

news-image

ডেস্ক রির্পোট : তীব্র যানজটের কারণে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ। আজ সকাল থেকেই রাজধানীল হাতিঝিল, গুলশান, নিকেতন, মগবাজার, কাওরানবাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকার এই যানজট সৃষ্টি হয়।  ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সকালে হাতিরঝিল-সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই জন্য হাতিরঝিলের সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে করে আশাপাশের সবগুলো সড়কে যানজট দেখা দেয়। এদিকে এই যানজটের কারণে চরম দুর্ভোগ পোহান সাধারণ মানুষ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রামপুরা থেকে কাওরান বাজার আসা আরেক যাত্রী বলেন, প্রধানমন্ত্রী আসবে বলে হাতিরঝিলের রাস্তা বন্ধ করে দেয়া হয়। তাই অনেক পথ ঘুরে মৌচাক দিয়ে কাওরান বাজার আসতে আড়াই ঘণ্টা লেগেছে। মিরপুর থেকে কারওয়ান বাজারে আসা এক যাত্রী জানান, আধঘণ্টার পথ আসতে তার লেগেছে পৌনে তিন ঘণ্টা। ওদিকে সকাল থেকে রাজধানীতে ভারি বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তি পোহান মানুষ।

ভারি বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ায় যানজট দেখা দেয়। মৌচাক-মালিবাগ, মগবাজার ও সাতরাস্তা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার এর কাজ চলায় এসব রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে যায়। কোন কোন সড়কে হাটু সমান পানি জমায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। সড়কে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন মেয়র সাঈদ খোকন। তিনি জানিয়েছেন, অপরিকল্পিত রাস্তার কারণে জলাবদ্ধতা হচ্ছে। সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার