,

এআইইউবি রোবোটিক দলকে পৃষ্ঠপোষকতা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

news-image

সংবাদ বিজ্ঞপ্তি
মার্কিন যুক্তরাষ্ট্রে আগমী ১ থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২২ এ অংশগ্রহণকারী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবোটিক দলকে (এআইইউবি রোবোটিক ক্র-২০২২) পৃষ্ঠপোষকতা করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২২ এ ১১টি দেশের ৩৬টি দল অংশগ্রহণ করছে যেখানে বাংলাদেশ থেকে ৬ষ্ঠ বারের মতো প্রতিনিধিত্ব করছে এআইইউবি রোবোটিক দল। আর এই প্রতিযোগতায় এআইইউবি রোবোটিক দলের প্লাটিনাম স্পন্সর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হুসাইনের কাছে স্পন্সরের স্মারক চেক হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, এআইইউবি রোবোটিক ক্র-২০২২-এর উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক চৌধুরী আকরাম হসাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুজ্জামানসহ এআইইউবি রোবোটিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য