,

ভালো খাবারের আশায় ভারত থেকে রোহিঙ্গারা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভালো খাবারের আশায় ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেনে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ সকথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছেন। এ রোহিঙ্গারা ২০১২ সালে, ৯ বছর আগে ভারতে গিয়েছিলেন। বিভিন্ন প্রদেশে ছিলেন। এখন রোহিঙ্গারা শুনেছেন, বাংলাদেশে আসলে খাওয়া-দাওয়া ভালো পাবেন। কারণ, বাংলাদেশে কক্সবাজারে যারা আছেন, তারা খুব সুখে আছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন দলে দলে ভারত থেকে রোহিঙ্গারা আসছেন। দুঃসংবাদ হচ্ছে, কাঁটাতারের বেড়ার যেখানে দরজা রয়েছে, সেখানে এসে রোহিঙ্গারা ব্যবস্থা করে পার হচ্ছেন। ভারতের পাশে দালাল আছে এবং বাংলাদেশের পাশে দালাল আছে, তাদের মাধ্যমে আসছে। কাঁটাতারের বেড়ার যেখানে নিরাপত্তা বেশি সেদিক থেকে ঢুকছে। এটি দুশ্চিন্তার কারণ।’

ড. মোমেন বলেন, ‘আমরা কিছু রোহিঙ্গাকে আটকও করেছি। মূল কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন যে, ‘‘তোমাদের কক্সবাজারে জাতিসংঘ ভালো খাওয়া-দাওয়া দিচ্ছ। আমরা ভারতে অনেক দিন ধরে আছি, অনেক কষ্টে আছি’’।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের উচিত মিয়ানমারে যাওয়া। প্রায়ই কিছু করে রোহিঙ্গা আটক করা হচ্ছে। বিভিন্নভাবে ভাগে ভাগে তারা বাংলাদেশে প্রবেশ করছেন। এটি ঠেকাতে আমাদের আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সরকারকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। অনেক কিছু ভারত সরকার জানে না। সরকারি দালালদের চক্র খুব শক্তিশালী। সরকারের বাইরে কাজ করে তারা। তবে যেগুলো কাঁটাতারের বেড়ার ওদিক দিয়ে আসে, সেখানে স্থানীয়ভাবে ব্যবস্থা করে বাংলাদেশে পার হয়।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য