,

তাজমহলের ২২ ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : সপ্তাহ খানেক আগেই তাজমহলের ২২টি বন্ধ গোপন কুঠুরিকে কেন্দ্র করে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। ঘরগুলো খোলার জন্য আবেদনও করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। কিন্তু ১২ মে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। গতকাল সোমবার ‘গোপন’ কুঠুরিগুলোর কয়েকটি ছবি প্রকাশ হয়। ছবিগুলো প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল সোমবার তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআই জানিয়েছেন, ওই কুঠুরিগুলোতে কোনো গোপনীয়তা নেই। এগুলো মূল কাঠামোর অংশ মাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা। উদারহণ হিসেবে সংস্থাটি বলেছে, দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা।

এএসআই-এর আগরা সেল জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বর থেকে ২০২২-এর ফেব্রুয়ারির মধ্যে ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি তোলা হয়েছিল গত ডিসেম্বরে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য